খেলা

মিসবাহের পথ ধরলেন ওয়াকার

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান জাতীয় ক্রীকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। মিসবাহর পথ ধরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বোলিং কোচ ওয়াকার ইউনুসও। ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা।

মিসবাহ অবশ্য নিজেও মনে করছেন এটা সরে দাঁড়ানোর সঠিক সময় ছিল না। তবে সামনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্যও তিনি এখন প্রস্তুত নন বলে মনে করছেন।

মিসবাহ বলেছেন, আমি জানি এটা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় নয়। কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্য আমি এখন প্রস্তুত নই। এই সময়ে তাই নতুন কেউ এসে দায়িত্ব নিলেই ভালো হয়।

দায়িত্ব ছাড়লেও সময়টা উপভোগ করার কথাও জানিয়েছেন মিসবাহ, শেষ দুই বছর দায়িত্বের থাকা সময়টা আমি উপভোগ করেছি। আমার দল ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সামনের দিনগুলোর জন্য দলের প্রতি শুভকামনা। যখনই তারা পাকিস্তান দলের হয়ে মাঠে নামবে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।

সরে দাঁড়ানোর ব্যাখ্যায় মিসবাহ আরও বলেছেন, বায়োবাবলে থাকতে হওয়ায় আমাকে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে হবে। এজন্য কোচিংযের ভুমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

ওয়াকার বলেছেন, মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে। কেননা আমরা একসঙ্গে কাজ করেছি, জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা