খেলা

ব্রাজিলে মেসিদের হাতাহাতি, ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সোমবারের (৬ সেপ্টেম্বর) ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় ম্যাচটি স্থগিত হয়েছে। এর কারণ আর্জেন্টিনার চার ফুটবলার।

জানা গেছে, ওই ৪ খেলোয়াড় কোয়ারেন্টাইন বিধি না মেলে খেলতে ছিলেন। খেলা চলার সময় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তা দৌঁড়ে মাঠে প্রবেশ করেন। তারা চারজনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন। এসময় আর্জেন্টিয়ার খেলোয়াড়দের সঙ্গে ওই কর্মকর্তাদের হাতাহাতি হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি স্থগিতের বিষয় নিশ্চিত করেছে।

ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুয়ায়ী, ব্রাজিলিয়ান ছাড়া অন্য কেউ ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দেশটিতে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কিন্তু এই নিয়ম মানা হয়নি আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে। নিয়ম না মানলেও তাদের তিনজনকে একাদশে রাখে আর্জেন্টিনা। খেলা শুরুর আগে বাধা না দিলেও ম্যাচ শুরুর পর তৎপর হন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।

এ ঘটনায় বেশ চটেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেন, এই ৪ ফুটবলারকে আগেই কেন হোটেল থেকে তুলে নেওয়া হলো না? খেলা মাঠে গড়ানোর পর কেন এমনটা হলো।

মাঠে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে মেসি বলেন, খুবই বিব্রতকর ঘটনা এটি। ব্রাজিলে আমরা ৩ দিন ধরে রয়েছি। তখন তো কিছুই হয়নি, এই মুহূর্তে এটা বিব্রতকর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা