খেলা

আগামী বছর ১০ দলের আইপিএল

ক্রীড়া ডেস্ক: আইপিএলে আগেও ১০ দল নিয়ে খেলার কথা থাকলেও বিষয়টি তেমন গ্ররুত্ব পায়নি। সেক্ষেত্রে আগামী বছর থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আয়োজিত হবে আইপিএল।

কাল দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দলের দরপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগ্রহী ক্রেতাদের আগামী ৫ অক্টোবরের মধ্যে দরপত্র কিনতে হবে।

ক্রিকইনফো জানিয়েছে, নতুন একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে ন্যূনতম দর হাঁকা হয়েছে ২০০০ কোটি রুপি। আহমেদাবাদ, লক্ষ্ণৌ, গোহাটি, কটকসহ মোট ছয়টি শহর থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেয়া হতে পারে।

বিসিসিআই কাল দরপত্র আহ্বান করলেও আগ্রহী ক্রেতাগণ তা খামে নাকি অনলাইনে নিলামের কিনবেন, তা জানানো হয়নি। কবে এবং কখন দুটি ফ্র্যাঞ্চাইজি দলকে বেছে নেয়া হবে, বিসিসিআই সেটিও জানায়নি।

আইপিএল গভর্নিং কাউন্সিল কাল বৈঠকে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দল নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। এ নিয়ে দুই বছর ধরে দোটানায় ছিল বিসিসিআই। তবে ১০ দল নিয়ে ২০২২ সালেই প্রথম আইপিএল আয়োজিত হবে না।

২০১১ আইপিএল সংস্করণে কোচি টাস্কার্স ও পুনে ওয়ারিয়র্সকে নিয়ে ১০ দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১১ সালে যে কাঠামোয় আইপিএল আয়োজন করা হয়েছিল, ২০২২ সালে তা অনুসরণ করা হবে। সেবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ৭৫ কোটি রুপিতে যে কেউ দরপত্র কিনতে পারেন। এর আগে (বোর্ডের) উচ্চপদস্থ কর্মকর্তারা ভেবেছিলেন, ফ্র্যাঞ্চাইজি দল কেনার ভিত্তিমূল্য হবে ১৭০০ কোটি রুপি। কিন্তু পরে ২০০০ কোটি ভিত্তিমূল্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা