খেলা

১০ রানেই নিউজিল্যান্ডের ৪ উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ ওভারে ১০ রানেই নিউজিল্যান্ডের ৪ উইকেটের পতন হয়েছে। ১১ বলে ৫ রানে উইল ইয়ং, রাচিন রবীন্দ্র শুন্য ও সিলন ডে গ্রানধুমি ৪ বলে এক রান ও টম ব্লান্ডেল ৬ বলে ২ রান নিয়ে আউট হয়েছেন।

নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশি স্পিনার মাহেদী হাসান। তার বলে ইনিংসের তৃতীয় ডেলিভারিতে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা। অভিষিক্ত এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

টম ব্লান্ডেল ও কলিন ডি গ্র্যান্ডহোমকে নাসুম আহমেদ, রাচিন রবীন্দ্রকে মেহেদি হাসান, উইল ইয়ংকে সাকিব আল হাসান।

এর আগে টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে একাদশে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ। একাদশে নেই সৌম্য সরকার।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্রর। পেস বোলিংয়ে নিউজিল্যান্ড ডগ ব্রেসওয়েলের সঙ্গে দলে আছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রাবিন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক ও উইকেট কিপার), হ্যানরি নিকলস, কোলে কনচি, ডুআগ ব্রাসেয়েল, এজাজ প্যাটেল, ব্লেইর টিকার ও জ্যাকব ডুফি।

বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা