খেলা

বর্ষসেরা ফুটবলার ও কোচ জর্জিনহো-টুখেল

ক্রীড়া ডেস্ক: উয়েফা বর্ষসেরা ফুটবলার-২০২১ খেতাব জিতলেন জর্জিনহো। ইউরোপ সেরা হতে এনগোলো কন্ত ও কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলেছেন ইতালিয়ান মিডফিল্ডার। গতবার এই পুরস্কার জিতেছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডোস্কি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র এবং অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় থেকে বাজিমাত করেছেন জর্জিনহো। ২৯ বছর বয়সী এই ফুটবলার পেয়েছেন ১৭৫ পয়েন্ট। সেরা তিনে থাকা ডি ব্রুইন ১৬৭ এবং কন্ত পেয়েছেন ১৬০ পয়েন্ট। আর এই নিয়ে টানা দ্বিতীয়বার সেরা তিনে ছিলেন না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগের পর ইতালির হয়ে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরো জিতেছেন জর্জিনহো। ক্লাব কিংবা জাতীয় দল দুই জায়গাতেই মৌসুম জুড়ে মাঝমাঠের নিয়ন্ত্রণে অসামান্য অবদান রেখেছেন। যার পুরস্কারটা হাতেনাতেই পেয়ে গেলেন জর্জিনহো।

অন্যদিকে, বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসির টমাস টুখেল। এই জার্মান কোচ পেছনে ফেলেছেন পেপ গার্দিওলা ও রবার্তো মানচিনিকে। পিএসজি থেকে চাকরি হারিয়ে অলব্লুজদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন টুখেল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা