খেলা

মেসির নামে আন্দিজের কোলে স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্ক: মেসির প্রতি ভালবাসার অন্ত নেই সমর্থকদের। সেই ভালবাসার প্রকাশ দেখা গেলো এবার আন্দিজ পর্বতমালায়। আর্জেন্টিনার এক ভক্ত পাহাড়ের চূড়ায় তৈরি করলেন একটি মিনি স্টেডিয়াম। যার নাম রাখা হয়েছে, ‘এস্টাডিও লিও মেসি।’

জীবনে কোনো কিছুই যেন আর পাওয়ার বাকি নেই লিওনেল মেসির। ৬টি ব্যালন ডি’অর জিতেছেন।

যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। জিতেছেন অনেকগুলো লা লিগা শিরোপা। জিতেছেন পিচিচি ট্রফি, কোপা আমেরিকা শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অন্যসব সম্মান তো অসংখ্য।

একই সঙ্গে সাধারণ ভক্তদের হৃদয়ে কতটা আসন নিয়েছেন, সেটা বোঝা যায় মেসির এই ভক্তের কাজ দেখলে। মেসির জন্মস্থান রোজারিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দুরে মেন্দোজায় তৈরি করা হলো এস্টাডিও লিও মেসি।

যদিও ওই স্টেডিয়ামে কোনো ফ্লাড লাইট নেই। কোনো সঠিক পিচ নেই। কোনো মার্কিং পর্যন্ত নেই। এমনকি যে গোলপোস্ট তৈরি করা হয়েছে তারও কোনো আদর্শ মাপ নেই।

এটা একটা ছোট মাঠ। যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। আবার মাঠের পাশে দাঁড়ালেই আন্দিজের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করা যায়।


মেসির নামে স্টেডিয়াম তৈরি করা পাগল ভক্তটি হচ্ছেন একজন শেপ। নাম ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলা। যদিও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে নামের মিল থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফ্রান্সিসকো গার্দিওলার। তিনি মূলতঃ মেসির ভালোবাসা থেকেই তৈরি করেছেন এই স্টেডিয়ামটি।

ফ্রান্সিসকোর কন্যা ম্যাকা সেই স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘আমার বাবা একটি স্টেডিয়াম নির্মাণ করেছেন পর্বতের চূড়ায় (মেন্দোজা, আর্জেন্টিনা), যার নাম দিয়েছেন এস্টাডিও লিও মেসি।’

সে আবারও লিখেছে, ‘আমি এটাকে দেখতে চাই। প্লিজ এটা হচ্ছে আমার ওল্ড ম্যানের (বাবা) একটি স্বপ্ন। আমি মনে করি, বার্সেলোনা তাকে (মেসিকে) যে পারিশ্রমিক প্রদান করে, তার চেয়েও আমার বাবার এই ভালবাসা অনেক বড়।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা