খেলা

বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফে যে চারদল

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৯২ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের ছুড়ে দেওয়া ২১৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে দুইবারের চ্যাম্পিয়নরা করতে পেরেছে মাত্র ১২৬ রান।

এ জয়ের পর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে খুলনা। তাদের সমান পয়েন্ট ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালসের। তবে রান রেটে পিছিয়ে থাকায় তিনে ঢাকা এবং চারে রাজশাহী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে ব্যাট করতে নামে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনার। প্রথম ওভারেই ওপেনার নাজমুল শান্তর উইকেট তুলে নেয় কুমিল্লা। দলীয় ৩৩ রানে বিদায় নেন রাইলি রুশো। এরপরেই মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে বিধ্বংসী হয়ে ওঠেন মুশফিকুর রহিম। মিরাজ ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছয়ের সহায়তায় করেছেন ৭৪ রান। ১৬৮ রানের এই জুটি থামে মিরাজ ৭৪ রানে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়লে। ততক্ষণে দলের স্কোর ছিল ২০১ রান। মিরাজ ফিরে গেলেও মুশফিকুর রহিম ঝড় অব্যাহত রেখেছেন শেষ পর্যন্ত। তবে ২ রানের জন্য পূরণ করতে পারেননি এই মৌসুমে তার প্রথম সেঞ্চুরিটি। ১২টি চার আর ৩টি ছয়ে ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। মুশফিকের ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে ২১৮ রান। ম্যাচসেরাও হয়েছেন মুশফিক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা