খেলা

বার্সাকে হারিয়ে ফাইনালে অ্যাটলেটিকো

সান নিউজ ডেস্ক:

সুপারকোপার সেমিফাইনালে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত কামব্যাকে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেমেছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো। ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য ড্র।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে প্রথম মিনিটেই অ্যাটলেটিকোকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। অ্যাঞ্জেল কোররেয়ার পাস ধরে নিচু শটে বল জালে জড়ান কোকে। লিড পায় অ্যাটলেটিকো।

লিড অবশ্য ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৫১ মিনিটের মাথায় দারুণ নৈপুণ্যে দলকে সমতায় ফেরান বার্সা অধিনায়ক লিওনেল মেসি। লুইস সুয়ারেজের বাড়ানো ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের শটে গোল করেন তিনি। এর খানিক পর দ্বিতীয় গোলও করেছিলেন মেসি। কিন্তু সেটি বাতিল হয়ে যায় ভিএআরে।

মেসির গোলে না হলেও, বার্সেলোনা লিড ঠিকই নেয় ৬২ মিনিটে। এবার স্কোরশিটে নাম লিখান অ্যান্তনিও গ্রিজম্যান। জর্দি আলবার ক্রসে মাপা হেড করেন সুয়ারেজ কিন্তু সেটি ফিরিয়ে দেন গোলরক্ষক অবলাক। ফাঁকায় দাঁড়ানো গ্রিজম্যান ফিরতি বলে হেড করে দলকে এগিয়ে দেন।

অ্যাটলেটিকো গোলরক্ষক আরও একবার হতাশ করেন সুয়ারেজকে। ৬৬ মিনিটের সময় সুয়ারেজের জোরালো শট রুখে দেন অবলাক। আর ৭৫ মিনিটের সময় ভিএআরের মাধ্যমে অফসাইডে বাতিল করা হয় জেরার্ড পিকের গোল।

বার্সেলোনার দুইটি গোল বাতিল হলেও, এগিয়ে ছিলো তারাই। কিন্তু শেষ ১০ মিনিটে সব হিসেব বদলে দেয় অ্যাটলেটিকো। ম্যাচে ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলভারো মোরাতা। এর মিনিট পাঁচেক পর জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল কোররেয়া।

এর আগে গত বুধবার (৮জানুয়ারি) রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে (১২ জানুয়ারি) রিয়ালে প্রতিপক্ষ অ্যাটলেটিকো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা