খেলা

নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান, আজ সিদ্ধান্ত জানাবে বিসিবি

তিনটি টি-টোয়েন্টি খেলতে বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনালের পরদিনই বাংলাদেশ দলের করাচির পথে উড়াল দেওয়ার সূচি ঠিকঠাক ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ বুধবার রাতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দ্রুততম সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট তাদের মাটিতে খেলে আসতে। বাংলাদেশ যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিল আপতত সেটা তারা চাচ্ছে না। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেকোনো সুবিধাজনক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসার আমন্ত্রণ জানিয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা আজ (বুধবার) খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। মুশফিক পুরোপুরি 'না' করে দিয়েছেন। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বেশিরভাগ কোচিং স্টাফ 'না' বলেছেন। আর হেড কোচ শুধু টি-টোয়েন্টি সিরিজে যেতে রাজি।

বিসিবি সভাপতি আরো বলেন, পাকিস্তান নতুন প্রস্তাব দিয়েছে। আপাতত টেস্ট সিরিজে খেলতে পাকিস্তান সফরে যেতে বলেছে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো এক সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে নেওয়ার কথা বলেছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আজ বৃহস্পতবিার সফরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবো।
বিসিবি সভাপতি পাপন বলেন, ‘ সিরিজটি আমাদের পূর্ণাঙ্গ ছিল। তবে আমরা তাদেরকে জানিয়েছি, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে আমরা চলে আসতে চাই। এসে পরে আবার কোন এক সময়ে টেস্ট সিরিজের সূচি নতুনভাবে করা যায় কিনা, তাদের সাথে এটা নিয়েই আলাপ করছিলাম। যদিও তাদের টেস্টের দিকেই বেশি নজর, তারা টেস্ট নিয়ে বেশি আগ্রহী। যেহেতু এটা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপ। তারা বলছে টেস্টটাই বেশি গুরুত্বপূর্ণ, টি-২০ আমরা পরে অন্য সময় খেলতে অসুবিধা নেই। এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা