খেলা

সামনের মাসেই মাশরাফীর বিদায়!

স্পোর্টস ডেস্ক:

মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় দু’টি আন্তর্জাতিক প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বিসিবি।

এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একই সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো জিম্বাবুয়ের। কিন্তু প্রীতি টি-টোয়েন্টি ম্যাচের কারণে সফর ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

কিন্তু এ সিরিজ এগিয়ে আনার সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে এসেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের কথা। তাহলে জিম্বাবুয়ের বিপক্ষেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন নড়াইল এক্সপ্রেস! যদিও বর্তমানে তিনি ঢাকার হয়ে বিপিএল দাপিয়ে বেড়াচ্ছেন।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফী নিজে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে মাশরাফীর জন্য সফরটিতে দু’টি ওয়ানডে রাখার পরিকল্পনা করা হয়েছে।

গত বছরের মে মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ম্যাশ। এরপর শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুত ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে পড়েন। যদিও বিশ্বকাপেই অবসর নেয়ার কথা ছিলো মাশরাফীর। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের মাটিতেই অবসর নেবেন মাশরাফী। প্রয়োজন হলে তার জন্য বিশেষ ওয়ানডে আয়োজন করা হবে।

আর এতেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে ক্রিকেটভক্তরা। তবে কি ফেব্রুয়ারিতেই ক্যারিয়ারে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা?

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা