খেলা

মাস সেরাও সাকিব

নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট-বল দুটোই কথা বলেছে এই অলরাউন্ডারের। তার স্বীকৃতিও মিলেছে মাস না ঘুরতেই।

২০১৭ সালের অক্টোবরে সাকিবকে পেছনে ফেলে শীর্ষত্ব দখলে নেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১১৪ রানের সঙ্গে ৭ উইকেট নিয়ে নবীকে পেছনে ফেলে আবারও টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন সাকিব। এবার আইসিসির মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেলেন তিনি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এসেছিল বাংলাদেশের এই তারকার নাম। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পিছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।

ভোটাভুটির মাধ্যমে সাকিবকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। মেয়েদের মধ্যে এ মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। বুধবার সেরার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সাকিব মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। সফরের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন পাঁচ উইকেট। প্রথম ওয়ানডে পাঁচ উইকেটসহ তিন ম্যাচ সিরিজে আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। এক ম্যাচে খেলেন অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস।

আইসিসির কাছ থেকে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার আগে আরও একটি স্বীকৃতি পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে ব্যাট-বল হাতে ছিলেন দুর্দান্ত। তাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সের সুবাদে সাকিব আল হাসান আবারও চলে এসেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০১৭ সালের অক্টোবরের পর ফের এই ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।

আইসিসি চলতি বছরের জানুয়ারি মাস থেকে চালু করেছে মাস সেরা খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া। মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পরে তার হাতেই ওঠে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল সাকিবের হাতে।

সাননিউজ/এমএই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা