খেলা

নতুন নিয়মে আইপিএল হবে আমিরাতে

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনার আঘাতে মাঝপথে থমকে গেছে আইপিএল আসর। আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে গড়াবে আসরের বাকি অংশের খেলা। তখন নতুন কিছু নিয়ম যুক্ত হবে খেলায়।

প্রথম পর্বে দেখা গিয়েছে, গ্যালারি ছুঁলেই বল জীবাণুমুক্ত করা হতো। এরপর তার গন্তব্য হতো বোলারের হাতে। এবার আর তা হচ্ছে না। গ্যালারিতে বল গেলেই দেওয়া হবে সম্পূর্ণ নতুন বল।

তার কারণ, গ্যালারিতে দর্শকদের উপস্থিতি। আইপিএলের প্রথম ভাগে দর্শকহীন গ্যালারিতে খেলা হলেও দ্বিতীয় ভাগে তা আর হচ্ছে না। বিসিসিআই আর আমিরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত নিয়েছে, সীমিত পরিসরে ফেরানো হবে দর্শক। আর বল গ্যালারিতে গেলে তো তাদের ছোঁয়া পাবেই। সে কারণেই নিতে হচ্ছে বাড়তি সতর্কতা।

ধারণা করা হচ্ছে, এর ফলে ব্যাটসম্যানরা পাবেন বাড়তি সুবিধা। আর কপাল পুড়তে পারে বোলারদের। বিশেষত স্পিনারদের তো বটেই। কারণ নতুন বল এলে তা কিছুটা শক্ত হয়ে থাকে পুরনো বলের তুলনায়, তাতে গ্রিপ পেতে সমস্যা সৃষ্টি হয়, প্রয়োজনীয় টার্ন পাওয়া কষ্টকর হয়ে পড়ে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

শেখ হাসিনার বক্তব্যে ফের অস্বস্তি, টানাপোড়েনে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা