খেলা

তামিমের লাইভে এবার আসছে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনার লকডাউনে ঘরের মাঝেই সময় কাটছে মানুষের। তাদের এই সময়টাতে বিনোদন দিতে রীতিমতো উপস্থাপক হয়ে বসলেন ২২ গজের মাস্টারপিস তামিম ইকবাল খান।

আগামী সোমবার (১৮ মে) তামিম ইকবালের লাইভ শো-তে এবার ‘সারপ্রাইজ’ হিসেবে আসছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শনিবারের শো শেষেই তামিম বলেছিলেন, ‘পরেরবারের জন্য সারপ্রাইজ আছে। আপনাদের সবার অনুরোধ ছিল, আপনারা অপেক্ষায় থাকুন।’ পরে তামিমই নিজের ফেসবুক পেজে বিরাট কোহলিকে নিয়ে আড্ডার কথাটি জানিয়েছেন।

তামিম শুরুটা করেছিলেন, মুশফিকুর রহিমের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ দিয়ে। এরপর একে একে মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসেনের পর সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনদের নিয়ে লাইভ আড্ডা দিয়েছেন। এর পর দুই বিদেশি ক্রিকেটার ডু প্লেসি ও রোহিত শর্মাও এসেছিলেন।

শনিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার ও স্পিনার তাইজুল ইসলাম।

গত দুই সপ্তাহ ধরে সতীর্থদের নিয়ে এমন আড্ডা আয়োজনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তামিম। অথচ সামাজিক মাধ্যমগুলোতে সবচেয়ে অনিয়মিত দেখা যেত তাকেই। শনিবার লাইভের শুরুতে সৌম্যতো এ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছিলেন, ‘এটা কীভাবে সম্ভব ভাই। আমি অবাক হয়ে ভাবি, তামিম ইকবাল খান, যে কিনা কখনো একটি সেলফিও তোলেনি, সে উপস্থাপনা করছে! ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেই যাচ্ছে। কীভাবে সম্ভব?’

সৌম্যর বিস্ময়মাখা মুখের দিকে তাকিয়ে হেসে তামিমের উত্তর, ‘এটা আসলে শুধু আমিই না, আমার বাসার সবাই অবাক। কীভাবে করছি? অনেক সময় কিছু না বুঝেই হয়ে যায়, আমার বেলাতে সেটাই হয়েছে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা