খেলা

আকবরের জার্সি-গ্লাভস কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনা বিপর্যয়ের শুরু থেকেই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররা। তাই বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা দেয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। সেই জার্সি এবং গ্লাভস কিনে নিলেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।

করোনাকালে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে অনলাইন মাধ্যম পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলা এই নিলামে ২ হাজার মার্কিন ডলারে এগুলো বিক্রি হয়। যার বাংলাদেশি মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

এই নিলামের আরেক পার্টনার নিবকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল ২,০০০ (দুই হাজার) মার্কিন ডলার দিয়ে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা