খেলা

অজিদের বিপক্ষে টাইগাদের ঐতিহাসিক সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক: টানা তিন ম্যাচ জয়। এরপর এক ম্যাচ হার। তারপর আবারো জয়। এটা আজি ও টাইগারদের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের পরিষংখ্যান। আগের দুই ম্যাচ জয়ের পর খুব একটা উল্লাস করতে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

তবে সিরিজ জয় পর দেখা গেল বাঁধাভাঙা আনন্দ। মাঠেই ছুটোছুটি করলেন তারা পরস্পরকে জড়িয়ে ধরলেন। এরপর কাঁধে কাঁধ রেখে গোল হয়ে করলেন আনন্দনৃত্য। মাঠের বাইরে কোচিং স্টাফদেরও দেখা গেল উল্লাসে মেতে উঠতে।

উপমহাদের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। বাংলাদেশে আসার আগে সে ভাবনা ভেবেই এসেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে তিনজন বিশেষায়িত স্পিনারও রেখেছিল তারা। কিন্তু লাল-সবুজের ডেরায় পা রেখে যে এতোটা পরীক্ষা দিতে হবে, সেটি বোধহয় কল্পনাতেও আনতে পারেনি ম্যাথু ওয়েডের দল। কিংবা আনলেও স্পিনের বদলা যে স্পিনে নেওয়া সম্ভব নয়, সে ভাবনা নেহায়েতই বোকামি ছিল বৈকি!

বাংলাদেশের স্পিন সামলাতে যে দক্ষতা প্রয়োজন তা ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। মন্থর উইকেটে বাংলাদেশি স্পিনারদের খেলতে রীতিমতো খাবি খেয়েছে অজি ব্যাটসম্যানরা। এর সুফল পেয়েছে স্বাগিতিকরা।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে রেখেছিল টাইগাররা।

সিরিজের চতুর্থ ম্যাচটি অবশ্য জিততে পারেনি স্বাগতিকরা। সে ম্যাচে একমাত্র জয়টি পায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটে বাংলাদেশকে হারায় তারা। আজ (সোমবার) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১২২ রানে পুঁজি পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এই ১২৩ রানের লক্ষ্যও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের হাতে নাস্তানুবার হয়ে গুঁটিয়ে যায় মাত্র ৬২ রানে।

এতে ৬০ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ দল। সিরিজ জুড়েই দাপট দেখাচ্ছেন বোলাররা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা