খেলা

শেষ হাসি বসুন্ধরা কিংসের

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ কয়েক দফা পিছিয়েছে গত ৩ (আগষ্ট) শুরু হয়। করোনার ফলে দর্শক প্রবেশের অনুমতি নেই। আর দর্শকশূন্য প্রতিটি ম্যাচ। নেই কোনো উত্তাপ।

আজ সোমবার (৯ আগষ্ট) বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো দর্শকশূন্য ম্যাচে।

ঘরোয়া ফুটবলে এ রকম দর্শকশূন্য ম্যাচে শিরোপা নিষ্পত্তি হওয়ার ঘটনা আর আছে একটিই। ১৯৮৭ সালে ঢাকা আবাহনী ও মোহামেডানের লিগ শিরোপা নিষ্পত্তি হয়েছে একদম শূন্য স্টেডিয়ামেই। আজ ও সেদিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

আজ দর্শকশূন্য হয়েছে করোনা পরিস্থিতির কারণে। এপ্রিল মাস থেকে বাফুফে লিগ পরিচালনা করে আসছে খালি গ্যালারিতে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচেও দর্শক ছিল না স্টেডিয়ামে। ফলে বসুন্ধরা কিংসকে দর্শকশূন্য স্টেডিয়ামে শিরোপা উৎসব করতে হলো।

১৯৮৭ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের লিগ শিরোপা নির্ধারণী প্লে অফ ম্যাচটি অমীমাংসিত থাকে। হাজার হাজার দর্শক বেশ উত্তেজিত ছিল। দুই দলের খেলোয়াড়রা নিজেরা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।

৩১ বছর পর ঢাকার ফুটবলে দর্শকশূন্য শিরোপা উৎসব ফিরে এলো। তবে একদিক থেকে কিংসের শিরোপা উৎসব ব্যতিক্রম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলের বড় কোনো প্রতিযোগিতার শিরোপা উৎসব দর্শকশূন্য হয়নি কখনো। আগের ঘটনাটি আর্মি স্টেডিয়ামে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা