খেলা

ম্যাচ শেষে রাতেই ঢাকা ছাড়বে টিম অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিলো টিম অস্ট্রেলিয়া। তাতেই টানা তিন ম্যাচ হার। তারপর এক জয়। শঙ্কা আর ব্যর্থতার সফর শেষে আজই দেশের উদ্দেশে রওয়ানা হবে অজিরা।

সোমবার (৯ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে সফরকারীরা। করোনা পরিস্থিতির মাঝে কঠোর বায়ো-বাবলের মাঝে তারা আর থাকতে চাচ্ছে না।

স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৯ জুন বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়া। ৩ দিন কোয়ারেন্টিন শেষে দলটি অনুশীলন শুরু করে ১ আগস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জুড়ে দেওয়া একগাদা শর্তের কারণে গোটা সিরিজে বিশেষ আতিথেয়তা পেয়েছে দলটি।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুরোটাই ভাড়া করেছিলো সিরিজের জন্য। অনুশীলন ও খেলার সময় অজিরা মাঠে থাকাকালে জৈব সুরক্ষা বলয়ে থাকা মাঠকর্মীরাও মাঠের কাছে ঘেঁষতে পারতেন না।
এমন কঠোর সব শর্ত আরোপ করে মাঠে অবশ্য স্বস্তিতে ছিলো না অস্ট্রেলিয়া।

তবে আজ ম্যাচ শেষেই অজিরা ধরবে বাড়ির পথ। স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে বাক্সপেঁটরা নিয়ে ম্যাথু ওয়েডের দল সোজা যাবে বিমানবন্দরে। সেখান থেকে রাত ১টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে অজিদের বহনকারী ফ্লাইট।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা