খেলা

গাম্পার ট্রফি জিতল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির আনুষ্ঠানিক বিদায়ের দিন ইতালির ক্লাব জুভেন্টাসের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ দিকে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও বার্সেলোনা।

যেখানে ৩-০ গোলের জয়ে গাম্পার ট্রফির ম্যাচটি জিতেছে কাতালান ক্লাবটি। দলের জয়ে গোল তিনটি করেছেন মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট এবং রিকি পুইগ। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন গোলরক্ষক নেতো।

১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করেছে বার্সেলোনা। ২০০৫ সালে সবশেষ তারা এই ট্রফির ম্যাচ খেলেছিল জুভেন্টাসের বিপক্ষে। তবে ম্যাচটি হেরে যায় টাইব্রেকারে। তবে এবার পেলো সহজ জয়।

ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন এ মৌসুমেই বার্সায় আসা মেমফিস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুভেন্টাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তরুণ রিকি পুইগ।

এবারই প্রথম হুয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা নারী দলও। সেখানেও প্রতিপক্ষ ছিল জুভেন্টাস। তাদের নারী দলকে ৬-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি জিতে নিয়েছে কাতালান ক্লাবটি।

এখন বার্সেলোনার নজর মূল মৌসুমের দিকে। আগামী ১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার যাত্রা শুরু করবে বার্সেলোনা। মূল মৌসুম শুরুর আগে ১৪ আগস্ট আটলান্টার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে জুভেন্টাস।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা