খেলা

মেসির জন্য আইফেল টাওয়ারের চমক!

স্পোর্টস ডেস্ক: মেসি বার্সেলোনা থাকছে না এটা সবার জানা। বার্সেলোনার থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন তিনি। তবে মেসির পরের গন্তব্য কোথায় হচ্ছে এটা নিয়ে চলছে নানা কথা। তবে পরের গন্তব্য নিয়ে গুঞ্জন ফুটবল পাড়ায়। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে, পিএসজির নতুন এক পদক্ষেপে।

আগামী মঙ্গলবারের (১০ আগস্ট) জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি, মূলত মেসির জন্যই ভাড়া করা হয়েছে এটি।

এমন ভাবনার পেছনে কারণও আছে স্পষ্ট। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

তাই এখন ধারণা করা হচ্ছে, মঙ্গলবার মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি।

আজ (রোববার) বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানার মেসি। তাই মঙ্গলবার তার পিএসজিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেয়ার সুযোগ নেই।

এদিকে নানান সূত্রের খবর, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। সে প্রসঙ্গও রেখে দেয়া হচ্ছে। একই সঙ্গে পিএসজির পক্ষ থেকে মেসিকে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে।

যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি। পিএসজিতে নেইমার পারিশ্রমিক পেয়ে থাকেন ৩৫ মিলিয়ন ইউরো।

প্রসঙ্গতঃ নেইমারই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। চুক্তি হলে মেসিই হবেন সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

শুধু তাই নয়, মেসি পিএসজিতে গেলে প্রয়োজনে নিজের ১০ নম্বর জার্সিটিও ছেড়ে দিতে রাজি আছেন নেইমার। তবে মেসি নিজ থেকে পিএসজিতে ১৯ নম্বর জার্সি পরে খেলতে রাজি হয়েছেন।

সূত্রঃ মার্কা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা