খেলা
এএফসি কাপ

প্লে অফ লড়াইয়ে বাংলাদেশের ছয় দল 

নিজস্ব প্রতিবেদক: শুধু সময়ের অপেক্ষা। পয়েন্ট এগিয়ে থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। এদিকে এএফসি কাপের গ্রুপ পর্বের মূল পর্বে সরাসরি খেলে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ।

আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে খেলতে হয় প্লে অফ। এবার বসুন্ধরা ফেডারেশন কাপেরও চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানারআপ দল খেলার সুযোগ পাবে এএফসি কাপের প্লে অফ।

বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত হলেও লিগের দ্বিতীয় পজিশন নিয়ে চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

শেখ জামাল ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ঢাকা আবাহনী এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট যথাক্রমে ৩৪,৩৩,৩০ ও ২৯। এর মধ্যে সবার ১৯ ম্যাচ হলেও সাইফের এক খেলা কম। ফলে সাইফও থাকছে রানার আপের দৌড়ে।

গাণিতিকভাবে সাইফ,শেখ রাসেলের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকলেও লিগের দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আপাতদৃষ্টিতে শেখ জামাল সবার চেয়ে এগিয়ে রয়েছে। লিগের অবশ্য আরো সাত রাউন্ড খেলা বাকি।

ফলে দ্বিতীয় স্থান দখল নিয়ে অনেক প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তার আভাস পাওয়া যাচ্ছে। লিগে দ্বিতীয় হলেই এএফসি কাপের প্লে অফ খেলা যাবে না। দ্বিতীয় স্থানের পাশাপাশি থাকতে হবে এএফসি ক্লাব লাইসেন্স।

রানারআপ দলের ক্লাব লাইসেন্সিং না থাকলে তৃতীয় বা পরবর্তী দল যাদের ক্লাব লাইসেন্সিং রয়েছে তারা প্লে অফ খেলার সুযোগ পাবে। ক্লাব লাইসেন্সিং থাকায় সাইফ স্পোর্টিং ক্লাব লিগে চতুর্থ হয়েও এএফসি কাপের প্লে অফ খেলেছিলো একবার।

আগামী মৌসুমে এএফসি কাপের জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া এখনো চলমান আছে। ঢাকা আবাহনী, মোহামেডান, সাইফ স্পোর্টিংয়ের ক্লাব লাইসেন্সিং আগেই রয়েছে। তাদের ক্ষেত্রে শুধু নবায়ন করতে হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন জোনের লড়াইটা সেভাবে নেই। ফলে এখন লিগের আকর্ষণ মুলত রানারআপ নিয়ে। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের সর্বশেষ প্লে অফ খেলেছিল ঢাকা আবাহনী। আবাহনী এবার শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে।

প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রেলিগেশনের ক্ষেত্রে পয়েন্ট সমান হলে প্লে অফ। দ্বিতীয় ও অন্যান্য পজিশনে পয়েন্ট সমান হলে গোল ব্যবধান বিবেচ্য হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা