খেলা

ব্রিটেনের সর্বোচ্চ সোনাজয়ী কেনি

স্পোর্টস ডেস্ক : গ্রেট ব্রিটেনের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সবচেয়ে বেশি সোনা জিতেছেন কিংবদন্তি সাইক্লিস্ট জেসন কেনি।

রোববার (৮ আগস্ট) চলতি আসরের সমাপনী দিনে সাইক্লিং ট্র্যাকের পুরুষদের কেইরিনে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন কেনি। যা তার অলিম্পিক ক্যারিয়ারের সপ্তম সোনার মেডেল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ০.৭৬৩ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি।

গত সপ্তাহে পুরুষদের স্প্রিন্টে ঠিক সুবিধা করতে পারছিলেন না কেনি। এ সপ্তাহে তিনিই কেইরিন জিতে পেয়ে গেলেন সপ্তম সোনার পদক। যার সুবাদে আরেক সাইক্লিস্ট ক্রিস হয়কে ছাড়িয়ে তিনিই এখন গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ সোনাজয়ী ক্রীড়াবিদ।

শুধু স্বর্ণপদক জয়ের তালিকায়ই নয়, অলিম্পিকে ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বেশি পদকও জিতেছেন কেনি। আজকের সোনাসহ তার অলিম্পিক মেডেল হলো ৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি জিতেছিলেন স্যার ব্র্যাডলি উইগিনস।

ইজু ভেলেদ্রোমে সপ্তম সোনা জেতার পর উচ্ছ্বসিত কেনি বলেছেন, ‘এটা আমার কাছে অনেকটা বিস্ময়ের মতো লাগছে। আমি ফিনিশিং লাইনটা পার করতে চাচ্ছিলাম। যেকোনো একটা পদক পাওয়ার আশা ছিল। এভাবে স্বর্ণ জিতে যাওয়া অনেক বেশি আনন্দের।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা