খেলা

অলিম্পিকে ব্রাজিলের সোনার হাসি

স্পোর্টস ডেস্ক: নির্ধারিত ৯০ মিনিটে ছিলো ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। অবশেষে শেষ হাসি হেসেছে ব্রাজিল। স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছে অলিম্পিক ফুটবলের সোনা।

শনিবার (৭ আগষ্ট) টোকিওর নিশান স্টেডিয়াম। রোমাঞ্চ ছিলো পুরো ম্যাচজুড়েই। মিস হয়েছে পেনাল্টি। গোলপোস্টও দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকবার। মাথেউস কুইয়া প্রথমার্ধের একদম শেষদিকে ব্রাজিলকে এগিয়ে দেন।

পরে দ্বিতীয়ার্ধে সমতা আনেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে সোনা এনে দেন মালকম। পঞ্চম দেশ হিসেবে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জিতেছে তারা।

ম্যাচের শুরুর দিকে অবশ্য দাপট দেখাচ্ছিল স্পেন। ১৬ মিনিটে প্রায় এগিয়েও গিয়েছিল তারা। অলমোকে আটকাতে গিয়ে কার্লোস নিজের জালেই বল পাঠাতে বসেছিলেন। পরে নিজেই কোনোমতে গিয়ে গোললাইন থেকে সেটি ঠেকান এই ডিফেন্ডার।

৩৬ মিনিটে ব্রাজিল পেয়ে গিয়েছিল আরও বড় সুযোগ। ম্যাথিয়াস কুইয়া ফাউল করে বসেন স্পেন গোলরক্ষক সিমোন। কিন্তু পেনাল্টি শট বারের ওপর দিয়ে মারেন রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে কুইয়া। স্পেনের পাউ তোরেসের ভুলের সুযোগ নিয়ে দুর্বল এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা