খেলা

১৪ দিনের ছুটি পাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : টিম টাইগারদের জন্য স্বস্তির খবর! টানা ৪১ দিন সুরক্ষা বলয়ে কাটানোর পর দুই সপ্তাহের জন্য ছুটি পাচ্ছেন তারা। আগামী ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই সপ্তাহ ছুটি পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, 'এ সিরিজের পর ক্রিকেটাররা কিছুদিন ছুটি পাবে। এটা খুবই দরকার। টানা জৈব সুরক্ষা বলয়ে আছে সবাই। এটা খুব কঠিন, যারা সময়টা পার করছে তারাই জানে। আমার মনে হয় মানসিকভাবে সতেজ হবার জন্য ওদের ছুটিটা দরকার। ছুটি শেষে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু হবে।

আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই দিনে সুরক্ষা বলয়ে ঢুকবে বাংলাদেশের ক্রিকেটাররা।
এদিন থেকে শুরু হবে ৩ দিনের কোয়ারেন্টিন।

২৯ আগস্ট বিকেএসপিতে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা