খেলা

আইসিসির সদস্য হলো নতুন তিন দেশ

ক্রীড়া ডেস্ক : মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে সদস্যপদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ৭৮তম বার্ষিক সভায় এই তিন দেশকে সহযোগী সদস্য হিসেবে যোগ করা হয়েছে।

ভার্চুয়ালি আয়োজিত সভায় এশিয়া অঞ্চলের ২২ ও ২৩তম সদস্যপদ দেয়া হয়েছে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানকে। ইউরোপ অঞ্চলের ৩৫তম সদস্য হয়েছে সুইজারল্যান্ড। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আইসিসি।

সবমিলিয়ে এখন আইসিসির সদস্যের সংখ্যা বেড়ে হলো ১০৬। এর মধ্যে টেস্ট খেলুড়ে ১২টি দেশ হলো পূর্ণ সদস্য। বাকি ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে।

২০০৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল মঙ্গোলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত হয়। বর্তমানে ১৬টি স্কুলে ক্রিকেট কোচিং চালু রয়েছে। ২০১৯ সালে দেশটির ন্যাশনাল ইয়ুথ গেমসে ক্রিকেটও রাখা হয়েছিল।

শুধু পুরুষদের নয়, মঙ্গোলিয়ায় নারী ক্রিকেটের আগ্রহও অনেক। বর্তমানে স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়দের ৩৯ শতাংশই নারী। চলতি বছরের সেপ্টেম্বরে ন্যাশনাল ইয়ুথ গ্রিন গেমস আয়োজনের অপেক্ষায় রয়েছে মঙ্গোলিয়া। সেখানেও ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

সুইজারল্যান্ডের প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল প্রায় দুইশ বছর আগে। তবে দেশটির ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০১৪ সালে। বর্তমানে সুইজারল্যান্ডে ৩৩টি ক্রিকেট ক্লাব রয়েছে। যেখানে জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও সমান তালে চালানো হয়।

আর তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশন গঠন করা হয় ২০১১ সালে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক কমিটির সহায়তায় নারী ও জুনিয়র ক্রিকেটের অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। বর্তমানে ফেডারেশনের অধীনে ২২টি পুরুষ দল ও ১৫টি নারী দল রয়েছে।

একই বিবৃতিতে আইসিসি জানিয়েছে জাম্বিয়া ও রাশিয়া তাদের সদস্যপদ হারিয়েছে। আইসিসির গঠনতন্ত্রের অন্তত ৩টি ধারা পূরণ করতে না পারায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে পুনরায় সদস্য হওয়ার সুযোগ রয়েছে এ দুই দেশের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা