খেলা

বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পূর্ণ শক্তির একাদশ পায়নি বাংলাদেশ। এদিকে পারিবারিক কারণে মুশফিকুর রহিম দেশে ফিরে এসেছেন। ইনজুরির কারণে একাদশে নেই মুস্তাফিজুর রহমান। তামিম ইকবাল ‘ম্যানেজ’ করে খেলছেন।

তবু দুই দলের শক্তির ব্যবধান কতখানি সেটির প্রমাণ মিলল সবুজ গালিচায়। মাঠের লড়াইয়ে টাইগারদের কাছে ধরাশায়ী স্বাগতিকরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের সামনে ২৪১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।

সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ৯৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

রবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।

জবাবে ৪৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান করে টাইগাররা। সাকিবের সঙ্গে ২৮ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। মূলত সাইফুদ্দিন ও সাকিবের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা