খেলা

লোকে সাকিবের বিরুদ্ধে বলার সাহস দেখায় কিভাবে: মুশফিক

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিম পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজ না খেলেই দেশে ফিরেছেন। দেশে বসেই উপভোগ করছেন দলের খেলা। রোববার (১৮ জুলাই) এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

মুশফিক দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রশংসায় ভাসালেন জয়ের নায়ক সাকিব আল হাসানকে। একইসঙ্গে কাঠগড়ায় দাঁড় করালেন সাকিবের সমালোচনাকারীদের।

দ্বিতীয় ওয়ানডেতে এক পর্যায়ে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ জয় পায় সাকিবের অসাধারণ পারফরম্যান্সেই। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৯৬ রানের ম্যাচ জেতানো দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব।

বড় ইনিংসের একটি খরাও কাটালো সাকিবের। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর আইপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ, ঢাকা প্রিমিয়ার লিগ এবং এ জিম্বাবুয়ে সফরে টেস্ট ম্যাচ ও প্রথম ওয়ানডেতে ফিফটিবিহীন ছিলেন তিনি। এবার ঘুচল সেই খরা। সেই খরার সময়ে যারা প্রশ্ন তুলেছেন।

মুশফিক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী। আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কিভাবে? সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে। ওয়েল ডান সাকিব, মাই বয়!’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা