খেলা

বসুন্ধরায় সাবিনার হাফ সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত লকডাউন ওঠে যাওয়ার যাওয়ার এক দিন আগেই শুরু হলো নারী ফুটবল লিগ। পুনরায় শুরু হওয়া লিগের প্রথম দিনেই ছিল বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ।

সাবিনারা ৩-০ গোলে আতাউর রহমান ভূঁইয়া কলেজকে হারিয়ে মহিলা ফুটবল লিগে শিরোপার প্রায় দ্বারপ্রান্তে।

১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমানের পয়েন্ট ২৭। ১৫ জুলাই কুমিল্লা ইউনাইটেডের বিরুদ্ধে জিতলেই শিরোপা নিশ্চিত হবে। এরপরও দুইটি ম্যাচ বাকি থাকবে। শেষ দুই ম্যাচ হারলেও শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে না সাবিনাদের।

তিন গোলের মধ্যে দুই গোল অধিনায়ক সাবিনার আরেকটি তহুরার। সাবিনা আজ আরেক মাইলফলক স্পর্শ করেছেন। দলের হয়ে প্রথম গোল করে কিংসের জার্সিতে ৫০ গোল পূর্ণ করেছেন। কিছু দিন আগে করেছিলেন আরেকটি মাইফলক। মহিলা লিগে শততম গোলের রেকর্ড।

কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য ছিল সাবিনা-কৃষ্ণাদের। অধিনায়ক সাবিনা খাতুন ২২ মিনিটে ম্যাচের লিড এনে দেন। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে সুন্দরভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে জালে বল পাঠান। মিনিট দশেকের মধ্যেই নিজের জোড়া ও দলের হয়ে দ্বিতীয় গোল পূর্ণ করেন। এই গোলেও ছিল বুদ্ধিদীপ্ততার ছাপ।

দ্বিতীয়ার্ধে আতাউর রহমান ভূঁইয়া খেলোয়াড় ও কৌশল পরিবর্তন করলেও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি। কিংসের রক্ষণ ভালোই সামাল দিয়েছে। ৮৯ মিনিটে ফরোয়ার্ড তহুরা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

চলতি মহিলা লিগে বসুন্ধরার বড় প্রতিদ্বন্দ্বী ছিল আতাউর রহমান। প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভেজা মাঠে খানিকটা প্রতিদ্বন্দ্বীতা করলেও আজ টার্ফে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি কিংসের সাথে। কিংস একটানা জয় পেলেও জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্সে গ্রাফ নিম্নমুখীই মনে হয়েছে। পাসিং, শুটিং, বল নিয়ন্ত্রণে অনেককে সাবলীল দেখা যায়নি।

লকডাউনের মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ খেলা চালিয়েছে বাফুফে। মিডিয়াকে আগে ভাগে জানায়নি। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা খেলোয়াড় তালিকাও পাননি। আজ মঙ্গলবার বিকেলে মহিলা ফুটবল শেষ হওয়ার পর শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা