খেলা

খেলার মাঠেই বিয়ের প্রস্তাব!

স্পোর্টস ডেস্ক: পুরো দুনিয়ার এখন ইউরো এবং কোপা আমেরিকার ফুটবল নিয়ে মুখিয়ে আছে। সব দিকে এখন ইউরো এবং কোপা আমেরিকার কথা। ঠিক তখনি এক ফুটবল মাঠের একটি রোমাঞ্চকর ঘটনা ঘটে গেলো।

ইউরো এবং কোপা আমেরিকার ফুটবলকে ছাপিয়ে তাদের এই রোমাঞ্চকর ঘটনা নজর কেড়ে নিলো সবার। আমেরিকা যুক্তরাষ্ট্রের ফুটবল মাঠে ঘটেছে সেই রোমাঞ্চকর ঘটনাটি। মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন ফুটবলার।

ম্যাচ শেষে ফুটবলাররা সাজঘরে ফিরতে শুরু করেছেন। ঠিক সে সময়েই ফুটবল মাঠে রোমান্সে ভরা এক দৃশ্য। হাঁটু গেড়ে বসে খেলার মাঠে সবার সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ফুটবলার।

এটাকে কোনও হিন্দি ছবি বা হলিউড সিনেমার দৃশ্য ভেবে ভুল করবেন না। কারণ এই দৃশ্য হল একেবারেই ফুটবল মাঠের। সম্পূর্ণ অ্যাকশনে ভরা টানাটান উত্তেজনার একটা ম্যাচ তখন শেষ হয়েছে।

এরপরই সবার সামনে বান্ধবীকে মাঠে ডেকে নেন সেই ফুটবলার। এরপর দর্শক, ফুটবলার, ক্যামেরা- সবার সামনেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন ফুটবলারটি, এরপরেই বাগদানের আংটি পরিয়ে দেন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। যে ঘটনার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

রোববার মেজর লিগ সকার ম্যাচে মুখেমুখি হয়েছিল মিনেসোটা এফসি ও সান জোস আর্থকোয়েক। গ্যালারিতে তখন উপস্থিত হাজার হাজার দর্শক। ম্যাচের শেষে বান্ধবী পেত্রা ভুকোভিচকে সাইডলাইনে ডেকে, হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন মিনোসোটার মিডফিল্ডার হাসানি ডটসন স্টিফেনসন।

গ্যালারি থেকে তখন দর্শকদের তুমুল করতালি এবং উল্লাসধ্বনি ছিল দেখার মতো। প্রস্তাবে রাজি হয়ে যান পেত্রাও। পুরো ঘটনার সাক্ষী রইল মিনোসোটার স্টেডিয়াম। সমস্ত মুহূর্ত হল ক্যামেরাবন্দি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা