খেলা

পাঁচ ম্যাচের চারটিতেই সেরা মেসি

ক্রীড়া ডেস্ক: ভাবুন। টিভি সেটের সামনে বসে খেলা দেখছেন। প্রিয় খেলোয়াড় ম্যাচসেরা পুরস্কার জিতছেন একের পর এক কেমন লাগবে তখন? হ্যাঁ ঘটনাটি এমনই ঘটছে। আর্জেন্টিনা ভক্তদের জন্য। কেননা লেওনেল মেসি কোপা আমেরিকার ৫টি খেলার মধ্যে ৪টিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

গ্রুপপর্বের প্রথম দিকে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও এ মুহূর্তে কোপা আমেরিকায় রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়ে পার করছে একের পর এক বাধা।

আর এমন সব জয়ের নেপথ্য নায়ক দলটির অধিনায়ক লিওনেল মেসি। তিনি নিজেও উড়ছে, সঙ্গে নিয়ে চলেছেন নিজ দলকে। চলতি কোপায় এখনও পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মেসি।

এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৪টি। এসিস্ট করেছেন চারটি। এবারের কোপায় এখনও পর্যন্ত ফ্রি কিক হয়েছে ৩০টির মতো। এর থেকে গোল হয়েছে মাত্র দুটি। আর দুটিই এসেছে মেসির পা ছুঁয়ে।

রোববার সেমিফাইনালে ইকুয়েডরকে ৩-০তে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বীরদর্পেই শেষ চারের লড়াইয়ের টিকিট নিশ্চিত করলেন লিওনেল স্কলানির শিষ্যরা।

ম্যাচে জোড়া এসিস্টের পর ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোল করেছেন মেসি। ফলে অবধারিতভাবেই এ ম্যাচেও জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সব মিলিয়ে কোপায় ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। তবে নিজের অর্জন নিয়ে তেমন একটা ভাবছেন না আর্জেন্টাইন জাদুকর।

ইকুয়েডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর আরও একবার সে কথাই জানিয়ে দিলেন আলবিসেলেস্তেদের নায়ক।

তিনি জানালেন, ব্যক্তিগত কি কি অর্জন করেছেন তা নিয়ে পরে ভাবা যাবে। এখন তার লক্ষ্য নিয়েই যত ভাবনা। লক্ষ্য একটাই কোপার শিরোপা উপহার দিতে চান আর্জেন্টিনাকে।

ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, আমি সবসময়ই বলি-ব্যক্তিগত অর্জন পরে। আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।

৩-০ গোলে ইকুয়েডরকে উড়িয়ে দিলেও মেসির মুখে গোমেজের দলটির প্রশংসাই ঝরেছে। তার মতে, দুর্দান্ত প্রতিরোধ গড়েছে ইকুয়েডর। ম্যাচটি জেতা মোটেও সহজ ছিল না।

মেসি বললেন , এটা খুবই কঠিন ম্যাচ ছিল। আর এর জন্য আমরা প্রস্তুত ছিলাম। জানতাম প্রতিপক্ষ কঠিন লড়াই করবে আমাদের সঙ্গে। তারা সেটা করেছেও। বলতে গেলে প্রথম গোল পাওয়ার আগপর্যন্ত বেশ লড়তে হয়েছে আমাদের। ঘাম ঝরিয়েছে আমাদের। গোল পাওয়ার পর ম্যাচটা আরও জটিল হয়ে যায়। অবশেষে আমরা সফল। দিনশেষে আশার বাণী হলো, আমরা শিরোপার পথে আরও এক ধাপ এগোলাম। এটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী: সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন। শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও রেকর্ডিং সম্পন্ন হয়েছে...

অন্যের আপন হয়ে উঠবেন যেভাবে

ব্যস্ত জীবনে ছোট ছোট মানবিক আচরণই একজন মানুষের কাছে আপন হয়ে ওঠার সবচেয়ে সহজ উ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা