খেলা

জিম্বাবুয়েতে সাকিবের ঝড়ো ব্যাটিং

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান শনিবার (৩ জুলাই) হারারের তাকাশিঙ্গা স্পোর্টিং ক্লাব মাঠে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন সাকিব। পরের ৭ বলে আরও ২২ রান যোগ করেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১৪ চার ও ১ ছয়ের ৭৪ রান করে স্বেচ্ছায় অবসরে চলে যান সাকিব। দিন শেষে বাংলাদেশ দল করে ২ উইকেট ৩১৩ রান।

শুধু সাকিব নন, বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ছাড়া বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই রান করেছেন। সাদমান ৩০ বল খেলে ০ রানে ফিরে গেলেও আরেক ওপেনার সাইফ হাসান (৬৫) আর তিনে নামা নাজমুল হোসেন (৫২) রান পঞ্চাশ ছাড়িয়ে অবসরে যান।

অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস ও টেস্ট দলে ফেরা মাহমুদউল্লাহও রান পেয়েছেন। ২৯ রান করে মুমিনুল দিনের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন। ৩৭ রান করে স্বেচ্ছায় অবসরে যান লিটন। ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

চোটের ঝুঁকি থাকায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিং করতে নামেননি দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলের এক সূত্র জানিয়েছে, চোটের কারণে দুজনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম-মুশফিক।

তবে দলের বাকিদের ব্যাটিং থেকে স্বস্তিই নেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে তামিমের অনুপস্থিতিতে টপ অর্ডারের দায়িত্ব ভালোই সামলেছেন সাইফ। দিন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রস্তুতি ম্যাচ সব সময় আত্মবিশ্বাসের জন্য আমরা খেলি। আজকের উইকেটে প্রথম ৮-১০ ওভার ভালো সুবিধা ছিল পেসারদের জন্য। এরপর ব্যাটিংবান্ধব হয়ে গেছে। তো সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। আশা করি, এটা মূল ম্যাচে কাজে আসবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা