খেলা

‘এটা শুধু মেসি বলেই সম্ভব’

স্পোর্টস ডেস্ক: তারকাদের মনে হয় অনেক কারিশমা থাকে। নিজেদের দল, দেশ, ক্লাব তো কোনো কথায় নেই। তারকাদের দ্যুতি ছাড়িয়ে যায় সেসব সীমানাও। তাই বলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও?

হ্যাঁ, লিওনেল মেসির ক্ষেত্রেও ঘটেছে এমন কিছুই। নেইমারের দেশেও আছে তার অগুণতি ভক্ত। যার একজন তো সব সীমা ছাড়িয়ে গেছেন, গায়ে করিয়েছেন মেসির বিশাল এক ট্যাটু, যা নাড়িয়ে দিয়েছে খোদ মেসিকেই।

শনিবার (১৯ই জুন) সকালে উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। যে ম্যাচে মেসি নিজেও ছিলেন সপ্রতিভ, গোল না করলেও করিয়েছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন জয়ের বন্দরে।

১-০ গোলের এই জয়ের পর মেসিকে দেখতে হোটেলের সামনে হাজির হয়েছিলেন হাজার হাজার ব্রাজিলীয় ভক্ত। মেসির নামে চিৎকার করে, স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তারা।

তবে একজন নজর কেড়েছেন এর মধ্য থেকে। তার পিঠে ছিল মেসির বিশাল ট্যাটু। ২০১৭ সালে মেসি রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সময়ে গোল করে জার্সি খুলে উদযাপন করেছিলেন। বার্সেলোনার ৩-২ গোলে জেতার পর মেসির এই উদযাপনের ছবি, ভিডিও সাড়া দুনিয়াতেই জনপ্রিয়তা পেয়েছিল বেশ। ব্রাজিলিয়ান সেই ভক্ত সে বিখ্যাত মুহূর্তটাই খোদাই করে নিয়ে ঘুরছেন পিঠে।

সেই ভক্ত তার পিঠের ট্যাটুটা আরও একবার দেখিয়ে বলছেন, ‘আমি মেসির অনেক বড় ভক্ত, এটা পাগলাটে। এটা শুধু মেসি বলেই সম্ভব, মেসি অসাধারণ।’

বিষয়টা মেসিরও দৃষ্টিগোচর হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তার কাছ থেকে একটা মন্তব্যও নিয়ে জুড়ে দিয়েছে সেই ভিডিওতে।

যেখানে তিনি বলছেন, ‘এটা ভয়ঙ্কর!’ মেসি আরও জানিয়েছেন, ‘এটা আমার খুব ভালো লেগেছে। একে নিজ চোখে দেখতে চাই, নিজের স্বাক্ষর করতে চাই।’

সেই ট্যাটুটা করাতে মেসির সেই ভক্তকে গুণতে হয়েছে দুই হাজার ডলার, পার করতে হয়েছে তিন ভাগে ৩৬ ঘণ্টার ব্যথা। সে ব্যথা সয়ে গেছেন, লোকপ্রিয়তা পেয়েছেন, এবার খোদ মেসি দেখা করতে চাইছেন তার সঙ্গে। একজন ভক্ত এর চেয়ে বেশি কিই বা চাইতে পারেন?

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা