খেলা

আইপিএল খেলতে যা হবেন আমির!

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও গত বছর হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট দুনিয়ায় প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠেন পাক পেসার মোহাম্মদ আমির।

এরপর শ্রীলংকা থেকে দেশে ফেরে প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকারকে কাঠগড়ায় দাঁড় করান। সে সময় আমির ইস্যুতে সরগরম হয়ে ওঠে পাক মিডিয়া। কিছুদিন বিরতির পর ফের গণমাধ্যমের শিরোনামে এই সাবেক পাক পেসার।

এবার ভারতের জমজমাট টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি আসর আইপিএল নিয়ে। আইপিএল খেলতে চান মোহাম্মদ আমির!

এতে যে বাঁধা তার - পাকিস্তানের ক্রিকেটার তিনি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার।

তাহলে কীভাবে আইপিএলে যোগ দেবেন আমির? এরজন্য একটা উপায় বের করেছেন তিনি। যে উপায়ে অগ্রজ সাবেক পাক তারকা অলরাউন্ডার আজহার মেহমুদ আইপিএল খেলেছিলেন।

সেটি হলো - কোনোভাবে ব্রিটেনের নাগরিকত্ব পেলেই আইপিএলে খেলতে পারবেন আমির। ব্রিটিশ নাগরিক হিসেবে টুর্নামেন্টে অংশ নিতে কোনো বাঁধাই থাকবে না।

এর আগে একই প্রক্রিয়ায় আইপিএলে খেলেছেন আজহার মেহমুদ। ব্রিটিশ নাগরিক হওয়ার পর তিনি ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন।

ব্রিটিশ নাগরিক হওয়ার সুযোগ আমিরেরও রয়েছে। বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যে থাকছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলেছেন তিনি। তার ছেলে-মেয়েরা এখন ইংল্যান্ডেই পড়াশুনা করছে। এককথায় ইংল্যান্ডে থিতু হতে চাইছে আমিরের পরিবার।

স্বাভাবিক কারণেই গণমাধ্যম প্যাক প্যাসন ডট নেট আমিরকে প্রশ্ন করেছিল, ব্রিটেনের নাগরিকত্ব নেওয়ার সুযোগ আপনার সামনে। আইপিএলে খেলার জন্য কি ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য আবেদন করবেন?

আমির বিষয়টি উড়িয়ে না দিয়ে হেসে বলেছেন, ‘এই মুহূর্তে আমি সব ধরনের ক্রিকেট থেকে ছুটি নিয়ে যুক্তরাজ্যে আছি। তবে হ্যাঁ, আমি এখন ক্রিকেটটা বেশ উপভোগ করছি। আরও ৬ বা ৭ বছর খেলে যেতে চাই। আমার শিশুরা ইংল্যান্ডে বেড়ে উঠবে। সেখানেই পড়াশোনা করবে। তাই কোনো সন্দেহ নেই যে আমি ইংল্যান্ডেই বেশি সময় কাটাব।’

এরপর আমির যোগ করেন, ‘এই মুহূর্তে আমি আসলে অন্য কোনো সম্ভাবনা বা সুযোগের বিষয়ে ভাবছি না। দেখি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ভবিষ্যতে কী হয়।’

ভবিষ্যতের কথা বলে আমির এটাই স্পষ্ট করেছেন, ব্রিটেনের নাগরিকত্ব পেলে আইপিএল খেলোর সুযোগ হাতছাড়া করবেন না। কিংবা আইপিএল প্রশ্নে ব্রিটিশ নাগরিক হতে দেরি করবেন না তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা