খেলা

সালাহর আর্তনাদ: ফিলিস্তিনিদের জন্য হত্যা থামান

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে। রোজার সময়েও অমানবিক অত্যাচার বন্ধ রাখেনি ইসরায়েল।

নামাজ কিংবা ইফতার, কিছুতেই মনুষ্যত্ব টলছে না। প্রতিবাদী ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। তবে যাদের সরব হওয়ার কথা, তারা আছেন নিশ্চুপ। মানবাধিকার থেকে বিশ্ব নেতারা, কেউই টু শব্দ করতে নারাজ।

ফিলিস্তিনিদের কান্না ছুঁয়ে গেছে অনেক ফুটবলারের। ফুটবল ক্লাব ইন্টার মিলানের মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি থেকে শুরু করে বায়ার্ন মিউনিখের লেফটব্যাক আলফোনসো ডেভিস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নুরি সাহিনের সঙ্গে চিলির ফুটবল ক্লাব ডিপোর্তিভো প্যালেস্তিনোর খেলোয়াড়রা হামলার জন্য প্রতিবাদ জানিয়েছেন।

এবার বড়সড় এক বিবৃতিতে গোটা ব্যাপারে বিরক্তি প্রকাশ করার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

এক টুইট বার্তায় সালাহ লিখেছেন, ‘যে দেশটায় গত চার বছর ধরে আমার বাড়িঘর, সেই দেশের প্রধানমন্ত্রীসহ আরও সব বিশ্বনেতাকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে এই নৃশংসতা থামান। নিরস্ত্র, নিরপরাধ মানুষকে নির্বিবাদে হত্যা করা হচ্ছে, এটা থামান, এখনই। যথেষ্ট হয়েছে।’

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে নামাজরত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। এর মাঝে অন্তত ১০ জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা