খেলা

বার্সাকে রুখে দিল লেভেন্তে

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা-লেভেন্তের মধ্যকার ম্যাচে ছয় গোলের দেখা মিললেও দিনশেষে জেতেনি কোনো দলই। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা দলটি সফররত বার্সাকে ৩-৩ গোল ব্যবধানে রুখে দিলে ম্যাচটি ড্র হয়। এ ড্রয়ের ফলে শিরোপা জয়ের পথে ফের একবার ধাক্কা খেল রোনাল্ড কোমানের শিষ্যরা।

শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও টানা দুই ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচটিও ড্র হয়েছিল। এরপর নিজেদের ম্যাচে রিয়াল মাদ্রিদও সেভিয়ার বিপক্ষে জিততে না পারলে আবারো শিরোপা চোখে ভাসে বার্সা শিবিরে। কিন্তু পুচকে লেভেন্তের কাছে ফের হোঁচট খেল মেসিরা।

ম্যাচে মেসির নৈপুণ্যে মাত্র ২৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে জর্দি আলবার ক্রসে বল প্রতিপক্ষের মাথা হয়ে ডি-বক্সে ফাঁকায় পান আর্জেন্টাইন তারকা। প্রায় শুয়ে পড়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন পেদ্রি। দারুণ গতিতে বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান পেদ্রি।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা লেভেন্তে দ্বিতীয়ার্ধের শুরুতেই রোমাঞ্চের সৃষ্টি করে। ৫৭তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার গনসালো মেলেরো। আর ৫৯তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন হোসে আরেক স্প্যানিয়ার্ড লুইস মোরালেস।

তবে পাঁচ মিনিট পর আবারও এগিয়ে যায় তারা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে। এরপর জয়ের পথেই হাঁটছিল বার্সা। তবে ৮৫ মিনিটের খেলায় সার্জিও লিওনের গোল করলে ৩-৩ ব্যবধানে ম্যাচটি শেষ হয়।

ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে বার্সেলোনা। যদি তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে একটি ম্যাচে কম খেলে সংগ্রহ করেছে ৭৫ পয়েন্ট। আর ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা