ওপেনিং রেকর্ড করুনারত্নে-থিরিমান্নের 
খেলা

ওপেনিং রেকর্ড করুনারত্নে-থিরিমান্নের 

স্পোর্টস ডেস্ক : নতুন এক রেকর্ড ক গড়লেন দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৫৪১ রানের সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের ব্লান্ডেল-লাথামের।

রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের (৬৯.১৬) পর দ্বিতীয় সেরা ওপেনিং গড় এখন তাদের। ৫৪১ রানের পার্টনারশিপে করুনারত্নে-থিরিমান্নের ব্যাটিং গড় এখন ৬৭.৬২।

তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

শ্রীলঙ্কার দশম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁলেন লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে। সক্রিয় ব্যাটারদের মধ্যে তিনি দ্বিতীয়। তার আগে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন সাবেক ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনিও খেলছেন এ ম্যাচে।

মাইলফলক থেকে মাত্র আট রান দূরে থেকে ব্যাট হাতে মাঠে নামেন করুনারত্নে (৪৯৯২ রান)। ১১তম ওভারে অভিষিক্ত টাইগার পেসার শরিফুল ইসলামের পঞ্চম বলে এক রান নিয়েই এই কীর্তিতে নিজের নাম লেখান এ তারকা ওপেনার।

টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে সুস্থেই ব্যাটিং চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা