খেলা

ভারতের পাশে ‘অক্সিজেন’নিয়ে অজি পেসার

ক্রীড়া ডেস্ক : ভারতে কোভিড পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। প্রতি সেকেন্ডে মরণঘাতি এ রোগে আক্রান্ত হচ্ছেন শতাধিক ব্যক্তি। প্রতিদিন কেবলমাত্র অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।

ভারতের এমন নাজুক পরিস্থিতিতে অক্সিজেন নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান তারকা পেসার কোলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স।

কোভিড যুদ্ধে অক্সিজেন কিনতে জন্য সোমবার ‘পিএম কেয়ারস ফান্ডে’ ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৪০ লক্ষ টাকা অনুদান দিলেন কামিন্স৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা এই অজি তারকা। তার এমন ঘোষণায় স্বভাবতই প্রশংসায় ভাসছেন প্যাট কামিন্স।

টুইট বার্তায় কামিন্স লেখেন, ‘দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে আমার সখ্যতা। সত্যি বলতে এই দেশটাকে আমি ভালো। জাতি হিসেবেও তারা অতিথি পরায়ণ, খুব দ্রুত আপন করে নেয়। এমন বন্ধুসুলভ দেশের লাখো মানুষ আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি অতন্ত ব্যথিত এবং দুঃখিত।’

তিনি লেখেন, ‘করোনার মধ্যেই ভারতে আইপিএল চলছে এ ব্যাপারে আমি কিছু বলছি না। কঠিন পরিস্থিতিতেও মানুষ বিনোদনের স্বাদ পাচ্ছে এটাও মন্দ নয়। তবে ভারতের এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং সতীর্থদেরকেও আহ্বান জানাই।

অনেক মানুষ কেবলমাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এসব দৃশ্য সইতে পারছি না। আমার পক্ষ থেকে সামান্য অর্থ ‘পিএম কেয়ার ফান্ডে’ দান করলাম। আশা করছি, সামান্য এ অর্থ কিছু মানুষের জীবন ফেরাতে কাজে লাগবে।’

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল প্রতিবেশি রাষ্ট্র শতকোটির বেশি জনসংখ্যার দেশ ভারত৷ সোমবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। চারদিকে অক্সিজেনের হাহাকার।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা