খেলা

করোনায় মারা যাওয়া ডা. মঈনকে মাশরাফির 'স্যালুট'

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে যাচ্ছেন দেশের চিকিৎসক-নার্সরা। করোনা পরিস্থিতিতে এই মানুষেরা জীবনের তোয়াক্কা না করে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন মানব সেবায়।

এই চিকিৎসাসেবা দিতে গিয়েই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। তার এই ত্যাগের জন্য তাকে ‘স্যালুট’ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস।

বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈনের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পুরো দেশেই শোকের ছায়া নেমে আসে। করোনায় মৃত্যুবরণ করা দেশের প্রথম চিকিৎসক তিনি।

ডা. মঈনের অসামান্য অবদানের কথা স্মরণ করে তার প্রতি 'স্যালুট' জানালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাবেক অধিনায়ক মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, 'সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মো. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।'

চিকিৎসক ডা. মঈনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাশরাফি লিখেছেন, 'মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- "স্যালুট"।'

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল (রবিবার) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা