খেলা

সুরক্ষা সামগ্রী নিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ালেন মুশফিক

বগুড়া প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

১৫ এপ্রিল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেনে মিশু।

তিনি জানান, গত বুধবার (০৮ এপ্রিল) করোনা ভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ২০০ পিপিই, ২০০ এন-৯৫ মাস্ক, ২০০ গ্লাভস এবং ২০০ হেডকাভার দিয়ে সহযোগিতা করেছেন বগুড়ার ছেলে ক্রিকেটার মুশফিকুর রহিম।

সামির হোসেন মিশু বলেন, দিনটি ছিল সোমবার (৬ এপ্রিল) দুপুর ৩.০০ টা। বড় চিন্তার কারণ ছিল, আমার সদর উপজেলার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে। কেননা এদের দৈনন্দিন রোগী দেখা, ইপিআই পরিচালনা এবং বিভিন্ন পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা সবকিছুই ছিলো পিপিই ছাড়া। নূন্যতম সুরক্ষা ছাড়াই আমার সৈন্যরা যখন প্রান্তিক অঞ্চলের চিকিৎসা সেবা দিতে প্রতিদিন হাসিমুখে বের হতো, অভিভাবক হিসেবে তখন আমার নিজেকে খুব অপরাধী লাগতো ‘

তিনি জানান, সদর ছাড়া সব উপজেলা হাসপাতালগুলো অনেক আগেই পিপিই হাতে পেয়েছিল। অজ্ঞাত কারণে সদর উপজেলার জন্যে কোনো বরাদ্দ ছিল না। তবে এত নাই-য়ের মাঝেও ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কোনো অভিযোগ ছিলো না।

তিনি আরও বলেন, ‘মুশফিক বগুড়ার ছেলে হওয়ায় কোনো এক মাধ্যমে বিষয়টি জানতে পেরে বুধবার (০৮ এপ্রিল) সকালে ২০০ পিপিই, ২০০ এন-৯৫ মাস্ক, ২০০ গ্লাভস এবং ২০০ হেডকাভার মুশফিকের এক বন্ধুর মাধ্যমে পাঠিয়ে দেন। মুশফিক আমাদের সুরক্ষার জন্যে ভালোবেসে সুরক্ষা সামগ্রী উপহার স্বরূপ দিয়েছে। তাই মানুষের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা