খেলা

এএফসির সকল টুর্নামেন্ট জুন পর্যন্ত স্থগিত  

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। এর তাণ্ডবে একেরপর এক স্থগিত হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট।

এর প্রভাবে এবার স্থগিত করা হলো এএফসির সকল টুর্নামেন্ট। আগামী দুই মাস অর্থাৎ জুন পর্যন্ত সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।

করোনার কারণে গত ফেব্রুয়ারির পর থেকেই স্থবির হয়ে পড়েছে এশিয়ার ফুটবল। নয়াদিল্লি, দোহা, দুবাই এবং কুয়ালালামপুরে দফায় দফায় জরুরি সভার পর মার্চ আর এপ্রিলের সব ম্যাচ স্থগিত করা হয়।

এখন পরের দুই মাসের জন্যও ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।

এএফসি এক বিবৃতিতে বলেছে, ‘চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি’।

২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করার উপায় বের করতে এখন সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এএফসি।

এর আগে মার্চ ও জুন মাসের এশিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা