খেলা

নববর্ষে মুশফিকের আবেগঘন বার্তা 

ক্রীড়া প্রতিবেদক:

নববর্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাসহ আবেগঘন বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ।

১৪ এপ্রিল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ভিডিও বার্তাটি দেন মুশফিক। সেখানে প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান মিস্টার ডিপেন্ডেবল।

ভিডিও বার্তায় এ উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো থাকতে প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। পুরো বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়’।

এরপর মুশফিক বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ, সেনা, র্যা ব এবং আমাদের ডাক্তার, নার্স, ক্লিনার, কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন যাতে করে আমরা, আপনারা নিরাপদে থাকতে পারি তাদেরকে মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা আপনাদের এই ত্যাগ দেখছেন। এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন’।

বর্তমানে কঠিন পরিস্থিতিতে দিন পার করছেন অসহায় দরিদ্র জনগোষ্ঠী। তাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এ টাইগার অধিনায়ক।

তিনি যোগ করেন, ‘ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি মানুষকে সাহায্য করার। আজকের এই দিনে আহ্বান করছি আপনারা যে যেভাবেই পারেন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকলে চলবে না। আপনার আশেপাশের তথা পুরো দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেনো খাবারের অভাবে দিন না পার করতে হয়, সেটার দেখার দায়িত্ব আপনার, আমার সবার’।

এছাড়া সবাইকে ঘরে থেকে অবস্থা মোকাবিলার কথা বলে মুশি বলেন, 'আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সবার প্রচেষ্টাই পারে এমন কঠিন মুহূর্তটা প্রতিরোধ করতে’।

কারো সাহায্য করার সার্মথ্য না থাকলে তার করণীয়ও বলে দিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘কারো সাহায্য করার সামর্থ্য না থাকলে নামাজ আদায় করে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে এই কঠিন সময়টা পার হয়ে যায়। সবাই নিরাপদে ও সুস্থ থাকুন বাসায় থাকুন। আপনাদের এই মেসেজটি দেয়ার জন্যই আজ আপনাদের সামনে আসা’।

ভিডিও লিংক...https://web.facebook.com/MushfiqurOfficial/videos/2505417009562261/

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা