খেলা

করোনায় দুঃস্থদের পাশে যুবা টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে পুরো ক্রীড়া জগতই আজ স্থবির হয়ে পড়েছে। মাঠের এই নায়ক গুলোর সময় কাটছে এখন ঘরেই। কিন্তু তবুও বসে নেই দেশের ক্রিকেটাররা। করোনায় তহবিল গঠন করে সহযোগিতা করছে।

এবার সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি এই সহযোগিতায় যুক্ত হচ্ছে জুনিয়র ক্রিকেটাররাও। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম।

পেসার শরিফুল বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের ১৬ জন ক্রিকেটাররা মিলে তহবিল গঠন করে করেনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি। আমরা সবাই ১০ শতাংশ করে করোনা তহবিল দিচ্ছি। তবে এতে কতো টাকা হবে তা এখন ঠিক হয়নি।’

তহবিল গঠনের কাজে সমন্বয় করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। এর আগে জাতীয় দলের চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার মোট ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পরে প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটারও করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অন্য নারীকে নিয়ে স্বামীর পলায়ন

মাদারীপুরের ডাসারে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় প...

নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আরনো জ্যাকবসের আম্পায়ার হিসেবে অভিষেক

গবেরহায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়া...

সাজেকে অবরোধকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলি

রাঙামাটির সাজেকে তৃতীয় দফায় ইউপিডিএফ নিয়ন্ত্রিত দু...

রেকর্ড অংশগ্রহণ সত্ত্বেও রয়ে গেছে বৈষম্য ও আয়োজনের নানা সংকট

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দেশের শাটলারদের সবচেয়ে বড় লড়াই—৪০তম জাতীয়...

মুন্সীগঞ্জে ১৫ দিনের মধ্যে জমির দখল ছাড়ার নির্দেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার মৌজায় জমির দখল নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা