খেলা

বাটলারের জার্সির মূল্য ৬৮ লাখ, দিলেন করোনায় আক্রান্তদের

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার জন্য ক্যারিয়ারের সেরা স্মারক জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।

সম্প্রতি তার সেই বিশ্বকাপ ফাইনালের জার্সি বিক্রি হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।

নিলামে ওঠা পুরো অর্থই করোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাটলার। লন্ডনের দুটি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই মহৎ উদ্যোগ নিয়েছিলেন বাটলার।

গত ৩১ মার্চ অনলাইন নিলামে তোলা হয় জার্সিটি। নিলাম শেষ হয়েছে ৭ এপ্রিল মঙ্গলবার রাতে। ৮২টি সফল বিডের পর সেটি বিক্রি হয়েছে ৬৫,১০০ পাউন্ডে। এই জার্সি পরেই গত জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন বাটলার।

ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর মুহূর্ত এসেছিল তার হাত ধরেই। স্মরণীয় জার্সিতে সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার।

মানবতার সেবায় সেটি কাজে আসায় আরও বেশি উচ্ছ্বসিত বাটলার বলেন, আমার জন্য এটি খুবই স্পেশাল একটি জার্সি। ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরও অর্থবহ হয়ে উঠেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা