খেলা

টি টোয়েন্টি বিশ্বকাপ না হলে হতে পারে আইপিএল!

স্পোর্টস ডেস্ক:

গেল ২৯ মার্চ থেকে শুরু হবার কথা ছিল বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তা নির্ধারিত সময় শুরু হতে পারেনি।

তাই অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাইভাইরাসের কারনে এ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা।

তবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। যদি বিশ্বকাপ ঐ সময় না হয়, তবে হবে আইপিএল।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরো বলেন, এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা