খেলা

সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক : জিতলে সিরিজ নিশ্চিত। আর টাইগাররা হারলে ড্র করার সুযোগ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এমন সহজ সমীকরণ সামনে রেখে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

সাধারণত কোনো দল জয় পেলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশ ভাঙতে চায় না। সেই হিসাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে।

তবে প্রথম ওয়ানডেতে ১২২ রানে অলআউট ক্যারিবীয় দলে আজ পরিবর্তন আসাটা স্বাভাবিক।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ইনিংস সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তিনে তরুণ নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান ব্যাট করেন। পাঁচে বরাবরের মতো মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করেন।

তার পরই ব্যাটিংয়ে নামার কথা ছিল সৌম্য সরকারের। যদিও তিনি অতীতে ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন। সৌম্যর পর ব্যাটিংয়ে নামার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। নয়ে অভিষিক্ত হাসান মাহমুদ, দশে রুবেল আর সবার শেষে ব্যাটিংয়ে নামার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

কিন্তু টার্গেট ছোট হওয়ায় মুশফিক-মাহমুদউল্লাহর পর প্রথম ওয়ানডেতে আর কোনো ব্যাটসম্যানকে মাঠে নামতে হয়নি। তার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আজকের ম্যাচেও স্কোয়াডে আগের ম্যাচের কার্বন কপি দেখা যেতে পারে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা