খেলা

অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক : আগের দিন তৃতীয় স্তরের ক্লাব আলকয়ানো বিদায় করেছিল রিয়াল মাদ্রিদকে। হয়তো এই ম্যাচটি বার্সেলোনার বিপক্ষে কর্নেয়াকে উজ্জীবিত রেখেছিল। তাছাড়া চাপে ছিল বার্সাও। নয়তো দুটি পেনাল্টি মিস কেন করবে! স্বস্তির খবর হলো শেষ পর্যন্ত কোপা দেল রে শেষ ৩২ এর বাধা পেরিয়ে গেছে কাতালান জায়ান্টরা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-০ গোলে জিতে শেষ ষোলোতে রোনাল্ড কোমানের শিষ্যরা।

নির্ধারিত সময়ে দুইবার স্পট কিক থেকে ব্যর্থ হয় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে মিরালেম পিয়ানিচের শট ঠেকিয়ে দেন কর্নেয়া গোলকিপার র‌্যামন হুয়ান। পরের পেনাল্টি নষ্ট করেন উসমান দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ড সোজা ২১ বছর বয়সীর পায়ে বল মারেন। আরও একাধিক সুযোগ নষ্টের পর ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য স্কোরে।

দেম্বেলে অবশ্য প্রায়শ্চিত্ত করেছেন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লম্বা শটে গোল করে। র‌্যামন বলে হাত লাগালেও তা এতটা শক্তিশালী ছিল যে সব বাধা পেরিয়ে জালে জড়ায়।

নির্ধারিত সময়ে দলকে জেতাতে পারতেন ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট। কিন্তু তার সুযোগ নষ্ট হয়। পরে অবশ্য তিনিও গোল করেছেন, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে। এই ম্যাচেও আলবার্ট এস্তেয়েস লাল কার্ড দেখলে শেষ দুই মিনিট ১০ জনের দল হয় কর্নেয়া, যেমনটা হয়েছিল আলকয়ানোর ভাগ্যে। তবে আলকয়ানোর কাছে রিয়ালের হারার মতো অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটেনি বার্সা-কর্নেয়ার ম্যাচে।

স্পেনের শীর্ষ তিন ক্লাবের একমাত্র দল হিসেবে বার্সা শুক্রবারের শেষ ষোলোর ড্রতে জায়গা করে নিয়েছে। রিয়ালের আগে গত সপ্তাহে এই কর্নেয়া আতলেতিকো মাদ্রিদকে বিদায় করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে...

কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভুক্তভোগ...

ইসলামী ব্যাংকের ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'স্প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা