খেলা

বড় জয়ে শীর্ষস্থানের খুব কাছে ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক : কাজ খানিকটা এগিয়ে দিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলকে তারা জয়বঞ্চিত রাখলে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে যায় অলরেডদের। পরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান দখলের মিশনে অনেকটাই এগিয়ে গেল সিটিজেনরা।

রোববার রাতে নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পরের ম্যাচ জিতলে ম্যান ইউকে টপকে তারাই বসবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ইতিহাদ স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ম্যান সিটির আধিপত্য। পুরো ম্যাচে মাত্র এক-চতুর্থাংশ সময় বলের দখল ছিল ক্রিস্টালের পায়ে। তারা আক্রমণে যেতে পেরেছে মাত্র দুইবার, লক্ষ্য বরাবর শট করতে পারেনি একটিও। অন্যদিকে অন্তত ১৩ বার আক্রমণ সাজিয়ে ছয়টি শট লক্ষ্যে রাখে সিটিজেনরা, গোল হয় ৪টি।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল করেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। কেভিন ডে ব্রুইনের গোলমুখে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ম্যান সিটির হয়ে ইংলিশ ডিফেন্ডারের এটি প্রথম গোল। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন ইল্কায় গুন্ডোগান। এর ১২ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন জন স্টোনস। আর ম্যাচের একদম শেষদিকে গিয়ে হালি পূরণ করেন রহিম স্টারলিং। সহজ জয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

এ জয়ের ফলে ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রতে ৩৫ পয়েন্ট রয়েছে ম্যান সিটির ঝুলিতে। শীর্ষে থাকা ম্যান ইউ ১৮ ম্যাচে সংগ্রহ করেছে ৩৭ পয়েন্ট। লিস্টার সিটি ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে এবং সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা