খেলা

বিসিবির অনুরোধে সূচি পরিবর্তন করল পিসিবি

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে বাংলাদেশের পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩ এপ্রিল। দুইদিন এগিয়ে এখন ম্যাচটি হবে ১ এপ্রিল।

এর আগে শত জল্পনা-কল্পনার পর পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে যায় বাংলাদেশ। জানুয়ারি থেকে শুরু হওয়া সফরটি চলবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এরইমধ্যে জানুয়ারিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টে খেলে দেশে অবস্থান করছে টাইগাররা।

এরপর এপ্রিলের ৩ তারিখ একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। তবে সারা বিশ্বে যেখানে করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেয়া হচ্ছে সেখানে পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হলো।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিসিবির বিশেষ অনুরোধেই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। তাদের অনুরোধ রাখতেই পিসিবি ওয়ানডে ম্যাচটি দুইদিন এগিয়ে এনেছে। পিসিবি পরিচালক জাকির খান এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশকে আতিথেয়তা দিতে পাকিস্তান সব সময় প্রস্তত। মূলত করাচি টেস্টের আগে একটু বেশি সময় পাওয়ার জন্যই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা