খেলা

আইপিএলের প্রাইজমানি কমে অর্ধেক, রয়েছে করোনা আতঙ্ক

স্পোর্টস ডেস্ক:

এই উপমহাদেশে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ মাসের শেষদিকে ২৯ মার্চ মাঠে গড়াবে আইপিএল এর ত্রয়োদশ আসর। কিন্তু এবারের আসরের পুরস্কার মূল্য গতবারের তুলনায় অর্ধেকে নামিয়ে এনেছে বিসিসিআই। খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে আইপিএল। টুর্নামেন্ট শুরুর আগেই সব ফ্র্যাঞ্চাইজিকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় তাদের রয়েছে। সব দিক চিন্তা-ভাবনা করেই প্রাইজমানি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইপিএলের আগের আসরগুলোতে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেতো ২০ কোটি রুপি। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার পাবে ১০ কোটি রুপি। রানার্স আপ দল সাড়ে ১২ কোটির বদলে এবার পাবে ছয় কোটি ২৫ লাখ রুপি।সেমিফাইনাল খেলা বাকি দুই দল পাবে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার রুপি করে।

এদিকে করোনা আতঙ্কে আসন্ন আইপিএলকে ঘিরে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলা মাঠে গড়ালেও দর্শক শূন্য অবস্থায় হতে পারে সব খেলা। করোনার জন্য অন্যান্য অনেক দেশেও এরইমধ্যে বিভিন্ন ইভেন্ট স্থগিত করেছে।

তবে এর ফলে আইপিএলে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

এবারের মেগা এই ইভেন্টের আগে করোনা আতংক নিয়ে প্রশ্ন করা হলে কমিটির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত আইপিএল নিয়ে ভয়ের কিছু দেখছি না। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা