খেলা

হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কোহলির

ক্রীড়া ডেস্ক:

নিজেদের মাটিতে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। উড়তে থাকা ভারত নিউজিল্যান্ড সফলে গিয়েও ছিল ধারা ছোয়ার বাইরে। সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করে স্বাগতিক নিউজিল্যান্ডকে। কিন্তু এরপর মাটিতে নেমে আসতেও সময় লাগেনি তাদের। প্রতিরোধহীন ভারত ওয়ানডের পর হোয়াইটওয়াশ হয়েছে টেস্ট সিরিজেও।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করা কোন দলের কাছেই সহজ কাজ নয়। তবুও সফরকারী দলটি ভারত বলেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমিদের। ক্রাইস্টচার্চ টেস্টে রাংকিংয়ের এক নম্বর দল ভারত পূরণ করতে পারেনি সেই প্রত্যাশার ছিটেফোটাও। শূণ্য হাতে আত্মসমর্পণ করে হয়েছে হোয়াইটওয়াশ। শেষ টেস্টের তৃতীয় দিনে হার নিশ্চিত দেখে ভারত অধিনায়ক যেন বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না।

খেলায় শেষ সময়ে একপর্যায়ে পাড়ার ক্ষুদে কিশোরদের মতো আচরণ করেন কোহলি। অনেকটা আমাদের দেশের পাড়া-মহল্লার খুদে খেলোয়াড়দের মতো মন্তব্য করে বসেন। অন্যের এলাকায় গিয়ে ভালো খেলতে না পারলে যেমন কিশোররা বলে, ‘আমার এলাকায় আসিস, কত খেলা পারিস দেখে নেব তোকে!’ ঠিক তেমনি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের উদ্দেশ্য করে কোহলি বলেন ইন্ডিয়ায় খেলতে আসলে দেখে নেবেন তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম ‌‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ক্রাইস্টচার্চে তৃতীয় দিনে জিততে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করছিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের এ ইনিংসে বেশির ভাগ সময়ই স্লিপে ফিল্ডিং করেছেন কোহলি। ফিল্ডিংয়ের একপর্যায়ে সতীর্থদের উদ্দেশে চিৎকার করে কোহলি বলেন, ‘জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আয়েঙ্গে, তাব দিখা দুঙ্গা (ভারতে এলে ওদের দেখিয়ে দেব)।’

এখানেই শেষ নয়। পুরো নিউজিল্যান্ড সফরজুড়েই বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন বিরাট কোহলি। কেন উইলিয়ামসনের আউটের পর দৃষ্টিকটু উদযাপন যা ভারতীয় সমর্থকদের কাছেও সমালোচিত হয়েছে। এটা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন ভারত অধিনায়ক।

এসবের পাশাপাশি ব্যাট হাতেও তেমন কিছু করে দেখাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ব্যাট হাতে নিউজিল্যান্ড সফরে সব ফরম্যাটে কোহলির ১১টি ইনিংস থেকে এসেছে ২১৮ রান। এর মধ্যে কোনও অর্ধশতক পর্যন্ত নেই।

উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে ৩ ম্যাচের ওয়ানডেতে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা