খেলা

এবার ম্যানসিটির হ্যাট্রিক

ক্রীড়া ডেস্ক:

দুই বছর চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না তারা। এমন খবরে যখন ম্যানচেষ্টার সিটির দূর্গে কাল অন্ধকার নেমে এসেছে তখনও হরেনি তারা। জিতে নিয়েছে লিগ কাপ শিরোপা। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তুলেছে সিটি।

ইংলিশ লিগে উড়তে থাকা লিভারপুল যে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে মৌসুমে সবার আগে ঘরোয়া লিগের কোন শিরোপা ঘরে তুলতে পারলো ম্যানসিটি-ই।

দুই অর্ধেই আধিপত্য ছিল সিটির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুই গোল করে জয় সুনিশ্চিত করে ফেলে তারা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা ম্যাচ থেকে গার্দিওলার দলে পরিবর্তন ছিল ৮টি। এই পরিবর্তন প্রভাব ফেলতে পারেনি সিটির আক্রমণে।

২০ মিনিটে প্রথম গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। ৩০ মিনিটে পরের গোলটি করেছেন রদ্রি। অ্যাস্টন ভিলা ৪১ মিনিটে একটি গোলই শোধ করতে পেরেছে। দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলের কাছে চলে গিয়েছিলেন আগুয়েরো। যদিও লক্ষ্য বরাবর থাকেনি তা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা